রমজানে ভাসমান পথচারীদের মাঝে দুধ ও ডিম বিতরণ করলেন বিভা হাসান

20

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভাসমান পথচারীদের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে দুধ ও ডিম বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র বিভা হাসান।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ৩টায় নারায়ণগঞ্জের নিতাই গঞ্জ মোড়ে এই আয়োজন করা হয়। এ সময় পথচারী ও অসহায় মানুষের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে দুধ ও ডিম তুলে দেওয়া হয়।