স্টাফ রিপোর্টার :
আগামী ২ ফেব্রুয়ারী সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনে মডেল গার্মেন্ট সংলগ্ন মাঠে বিশাল শোডাউন করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী মনির হোসাইন কাসেমী। তাকে নিয়ে এই বিশাল শোডাউন করবেন বিএনপি নেতা ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ। শোডাউনের আয়োজন করছে ফতুল্লা ইউনিয়ন বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাসুদুজ্জামান মাসুদ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। জানা গেছে নির্বাচনী প্রচারের এই শেষ মুহুর্তে এসে প্রতেকটি ইউনিয়ন মনির হোসাইন কাসেমী বিশাল বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছেন। আর এই ক্ষেত্রে তাকে সর্বাত্বক সহযোগীতা করবেন জনপ্রিয় বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।
এদিকে এই সমাবেশে অন্ন্যান্যের মাঝে আরো উপস্থিত থাকবেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক এডভোকেট আবদুল বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুল আলম সেন্টু প্রমুখ।
এদিকে মনির হোসাইন কাসেমীকে বিএনপি সমর্থন দেয়ায় প্রথম দিকে আসনটির বিএনপি সমর্থকরা কিছুটা নাখোঁশ থাকলেও দলটির নেতকর্মীদের প্রতি কাসেমীর আন্তরিকতার ফলে ধীরে ধীরে পাল্টে গেছে চিত্র। বরং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক ভাবে মাঠে নামতে শুরু করেছেন।
এদিকে গতকাল ফতুল্লার ইসদাইর ও গাবতলী এলাকায় বিশাল মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিজান এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে নারী পুরুষ নির্বিশেষ কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন। এভাবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাতটি ইউনিয়নেই বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা নিজ উদ্যোগে মিছিল শুরু করেছেন। তাই ব্যাপক ভাবে মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে নেতাকর্মীরা মাঠে নেমে পড়ায় তার জয়ের সম্ভাবনা বাড়ছে বলে পর্যবেক্ষক মহল মনে করেন। এরই মাঝে আবার মাসুদুজ্জামান মাসুদ মাঠে নামলে পরিস্থিতি আরো পাল্টে যাবে বলে মনে করেন এই আসনের সাধারন ভোটাররা। ##




