বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন-ফয়সাল 

290

 

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ

এক বিবৃতিতে ফয়সাল আহমেদ বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর অসুস্থতায় দেশের সর্বস্তরের মানুষের মনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন।

দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি তিনি বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।