বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাকির হোসেন সেন্টুর শুভেচ্ছা

27

 

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের দিন নয়, বরং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও দৃঢ় করার দিন।

জাকির হোসেন সেন্টু  বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করে যাচ্ছে। একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।