নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে শিশুসহ তিনজন আহত হওয়ার ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
বিবৃতিতে জানানো হয়, পেশিশক্তির প্রদর্শন ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এছাড়া, মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।




