নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে মহানগর ছাত্রদল নেতা সাগরের ফুলেল শুভেচ্ছা

38

 

​স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক এবং মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মহানগর ছাত্রদল। মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  সিটিকর্পোরেশনের প্রশাসক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, “রাজপথের লড়াকু ও নির্যাতিত জননেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, তাঁর যোগ্য নেতৃত্বে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও বেগবান হবে।”
​তিনি আরও যোগ করেন, “এই যোগ্য নেতৃত্বকে দায়িত্ব প্রদান করায় আমরা দেশনায়ক তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রশাসকের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করছি।”
​এ সময় মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন এবং মহানগরের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।