নারায়ণগঞ্জ: নবনিযুক্ত প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে কুতুবপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুম আহমেদ রাজের নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত নাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তারা নারায়ণগঞ্জ নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এস এম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক কুতুবপুর ইউনিয়ন বিএনপি; ডি এম আহসান হাবীব, সাধারণ সম্পাদক ৬নং ওয়ার্ড বিএনপি; আব্দুর রহিম, সভাপতি ৫নং ওয়ার্ড; আশিকুর রহমান শফিক, সভাপতি ৬নং ওয়ার্ড যুবদল; নাদিম ইসলাম জয়, সভাপতি ৪নং ওয়ার্ড যুবদল; ইমরান হোসেন বাবু, সভাপতি ৯নং ওয়ার্ড যুবদল; জসিম উদ্দিন, সভাপতি ৩নং ওয়ার্ড যুবদল; জামান, সভাপতি ১নং ওয়ার্ড যুবদল; সুমন, সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড যুবদল; হোসেন, সভাপতি ৮নং ওয়ার্ড যুবদল; মেরাজ, সভাপতি ৭নং ওয়ার্ড যুবদল; ইসরাফিল হোসেন বাবু, সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড যুবদল; দুলাল, সাংগঠনিক সম্পাদক ৭নং ওয়ার্ড যুবদল; পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ৯নং ওয়ার্ড যুবদল; হযরত আলী, যুগ্ম সম্পাদক ৫নং ওয়ার্ড যুবদলসহ আরও উপস্থিত ছিলেন সোহাগ, জাকির ও সম্রাট।
অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত প্রশাসকের দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হবেন না।




