নবনির্বাচিত এমপি আবুল কালামকে তারেক রহমান যুব পরিষদের শুভেচ্ছা

41

 

নারায়ণগঞ্জ-৫ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তারেক রহমান যুব পরিষদ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় নবীগঞ্জে সাংসদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক হোসেন আলী রাজনের নেতৃত্বে তারেক রহমান যুব পরিষদের প্রতিনিধি দল এ শুভেচ্ছা প্রদান করে।
এসময় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের রাজণৈতিক বিভিন্ন সমস্যা সমাধানে নবনির্বাচিত সাংসদের সক্রিয় ভূমিকা কামনা করেন। জবাবে সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং রাজণৈতিক সকল সমস্যার পাশাপাশি শহরের নানা সমস্যা সমাধানে সংগঠনের সাথে পরামর্শক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংসদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

শুভেচ্ছা প্রদানকালে তারেক রহমান যুব পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহবায়ক হোসেন আলী রাজনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, কমিটির যুগ্ম আহবায়ক আফছার উদ্দিন গোঘা মোঃ দেলোয়ার হোসেন ও কমিটির সদস্য কামাল হোসেন, মোঃ আঁকিল, মোঃ মুছা, মোঃসাহেদ,মোঃমাছুদ রানা ও ১৬নং ওয়ার্ডের কে এম মামুন, মোঃ সিমু বেপারী, মোঃ সুজন, হাছান চৌধুরী, মোঃ আলতাফ হোসেন, মোঃ মিঠু ও কবির হোসেনসহ প্রমুখ।