ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এড.আবুল কালামের পক্ষে হাসান আহমেদের লিফলেট বিতরণ ও গণসংযোগ

179

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি এড. আলহাজ্ব আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ  করেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাসান আহমেদ।

 

আজ বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বিকেলে নগরীর ১৬নং ওয়ার্ডের ১নং বাবুরাইল নিজ বাসভবন থেকে শুরু হওয়া লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিটি বৌবাজার,নয়াপাড়া,পাইকপাড়া,কাচাড়ি গলি,নিতাইগঞ্জ,মন্ডলপাড়া,জিমখানা,ডিআইটি,দেওভোগ পক্কা রোড হয়ে পূণরায় ১নং বাবুরাইল নিজ বাসভবনে গিয়ে শেষ হয়।

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হক চৌধুরী দিপু,১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের  যুগ্ন আহবায়ক জাকির হোসেন সেন্টু, সাবেক ছাত্রদল নেতা শাহেদ আহমেদ,যুবদল নেতা সাব্বির আহমেদ সাগর,নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা সিকদার বাপ্পি চিশতি, ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক আহমেদ, জেলাস ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নূর হানিফ, ১৭ নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি মোঃ জাহির আহমেদ, যুবদল নেতা আকরাম,যুবদল নেতা মোতালেব হোসেন মিঠু, মাহবুব, ফারুক, রাসেল, হান্নান, সহ  অনেক।