আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নারায়ণগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ নগরীর পৌর স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত দশ সহস্রাধিক আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন সময়ে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করার জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Your message has been sent
এ সময় সমাবেশে উপস্থিত থেকে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা। তিনি নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।




