জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী: নারায়ণগঞ্জে স্মরণ সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্য বিতরণ

136

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে স্মরণ সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​গত ৩০ মে (শনিবার) বাদ মাগরিব নারায়ণগঞ্জের টানবাজারস্থ ‘পদ্মা সিটি প্লাজা’ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

​​আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:নারায়ণগঞ্জ-২ আসনের​ সংসদ সদস্য, নজরুল ইসলাম আজাদ:​নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, ​নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, বৈশিষ্ট্য ব্যাবসায়ী ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব , ফতেহ রেজা রিপন যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপি এবং দিলারা মাসুদ ময়না ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ,আমির হোসেন আক্তারুজ্জামান মুন্সি , জুয়েল প্রধান , সাগর প্রধান প্রমুখ।

 

 এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধ এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন:

​”জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দেশপ্রেম আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর কালজয়ী দর্শন পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

 

​​স্মরণ সভা শেষে উপস্থিত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ পরিচালনা করা হয়, যেখান থেকে বিপুল সংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন।

​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ও উপচে পড়া অংশগ্রহণ কর্মসূচিটিকে সফল করে তোলে। শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মানবিক সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।