চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও বৃক্ষরোপণ

26

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। সোমবার তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক, ডিউটি অফিসার এসআই ফারজানা আক্তার, শিশু ডেস্কের দায়িত্বে থাকা কনস্টেবল নাহিদ সুলতানাসহ থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন থানার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের কর্তব্য পালন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন থানার আমানিয়া বৃক্ষরোপণ করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার পাশাপাশি জনগণের জন্য কার্যকর ও মানসম্মত আইনগত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।