পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস. এম. মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিনুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এছাড়াও এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।




