নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে গণসংযোগ করছেন নারায়ণগঞ্জ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে নাসিক ১৪ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হালিমে প্রচারণা চালায় নেতাকর্মীরা।
এ সময় হালিম বলেন, আমরা ধানের শীষের পক্ষে কালাম ভাইয়ের জন্য প্রচারে নেমেছি। যেকোন মূল্যে ধানের শীষকে বিজয়ী করে আমরা নারায়ণগঞ্জের পাঁচটি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই।
নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ ভোটে আমরা কালাম ভাইকে বিজয়ী করবো। আমরা ভোটারদের দ্বারে দ্বারে এই ভোট চাওয়ার জন্য যাচ্ছি এবং ভোট প্রার্থনা করছি।
এ সময়, উপস্থিত ছিলেন, মৎস্যজীবী ক্রীড়া সম্পাদক মোঃ স্বপন, মোঃ রুহুল, মোঃ আবুল, মোঃ দারাজ মোঃ রিপন,মোঃ আতাউর, মোঃ মান্না, মোহাম্মদ দারাজ, মোঃ বাবু, মোহাম্মদ জামান, মোঃ স্বপন, ও শ্রমিক দলের ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।




