স্বাধীনতা দিবসে মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে জেলা বিএনপির বিশাল র‍্যালি

38

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা র‍্যালিটি বের করেন। শুরু থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিশনপাড়া এলাকা সরগরম হয়ে ওঠে।

র‍্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়ায় এসে শেষ হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, “একদল একাত্তরের রাজাকার, আরেক দল চব্বিশের রাজাকার। একদল আগে নিষিদ্ধ ছিল, আরেকদল এখন নিষিদ্ধ। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশের মানুষের পাশে সবসময় অবিচল