স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ

31

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর কালিরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের সাহসিকতা ও ত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের সম্মানে এমন আয়োজন অবশ্যই প্রশংসনীয়। ভবিষ্যতেও জেলা পরিষদ এ ধরনের উদ্যোগ নিলে তা ইতিবাচক ভূমিকা রাখবে,মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশ ও জাতীয় পতাকা পেয়েছি।

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন,শেষে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন।