পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে পথচারীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেছেন সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নগরীর চাষাড়া এলাকায় নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় পথচারী ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদকে সামনে রেখে পাঞ্জাবি বিতরণ করা হয়।
উদ্যোক্তা রাকিবুল ইসলাম রাকিব বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।”স্থা
নীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।




