ভোটের মাধ্যমেই ধানের শীষের বিজয় প্রমাণিত হবে’: ১১ও ১২নং ওয়ার্ডে অ্যাড. আবুল কালাম

70

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা সেদিকেই ধাবিত হচ্ছি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাসিক এলাকার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ ধানের শীষকে যেভাবে ভালোবাসে ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষই বিজয়ী হবে। ভোটের মাধ্যমেই তা প্রমাণিত হবে।

গণসংযোগে ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের এলাকার নারী-পুরুষ সহ সর্বস্তরের মানুষ রাস্তায় দাড়িয়ে ফুল দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে

উক্ত গণসংযোগকালে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।