বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোয়াজ্জেম হোসেন মন্টির শুভেচ্ছা

44

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য গৌরব ও আত্মপর্যালোচনার দিন। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে এবং জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করে যাচ্ছে। একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।