নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খান’কে হোসিয়ারি এসোসিয়েশনের শুভেচ্ছা

13

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের নেতৃবৃন্দরা ।

বুধবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু এবং সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, আব্দুল হাই , মিজানুর রহমান, হাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, দুলাল মল্লিক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন , মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।