পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতি। ৫ই মার্চ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলার অসহায় ও দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। তিনি তার বক্তব্যে বলেন, ”সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ভাই-বোনদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ঈদের খুশি কেবল সামর্থ্যবানদের জন্য নয়, বরং সবার। এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও
অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর।
বাচ্চু ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি।
বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি-র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন। উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এই সহায়তা পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




