আধুনিক ও পরিকল্পিত না’গঞ্জ গড়তে সাখাওয়াতের ব্যাপক তৎপরতা

358

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নাগরিক সুবিধা সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলার রোডম্যাপ তুলে ধরেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি দায়িত্ব গ্রহন করার পর দুই মাসের মধ্যেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাকে একটি পরিচ্ছন্ন আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে চান বলে আরো আগেই জানিয়েছেন।

সাখাওয়াত হোসেন বলেছেন, ক্রমবর্ধমান এই শহরের প্রধান সমস্যা যানজট ও ড্রেনেজ অব্যবস্থাপনা। এগুলো সমাধান করে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি আরও জোর দিয়ে বলেন, পরিকল্পিত নগরী গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এদিকে গতকাল সকালে তিনি শহরের বিবি রোড পরিদর্শন করেন। এ সময় তার সাথে সিটি করপোরেশনের কর্ম​কর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ শহরের চিরচেনা যানজট আর ড্রেনেজ সমস্যা নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন । ১লা মার্চ রোববার সকালে বিবি রোড পরিদর্শ ন কালে তিনি আরো বলেন, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করাই হবে উন্নয়নের মূল লক্ষ্য। কারো কাজে গাফিলতি বরদাশ্ত করা হবে না।

​এ সময় প্রশাসকের সাথে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও বাসযোগ্য শহর করতে হলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ অতিথি রফিকুল ইসলাম জীবন বলেন, শহরের উন্নয়নে গণমাধ্যম সবসময় গঠনমূলক ভূমিকা রাখবে। একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে তিনি প্রশাসক সাখাওয়াৎ হোসেন খানকে আরো শক্ত অবস্থান নেয়ার দাবি জানান। তিনি এডভোকেট সাখাওয়াৎ হোসেন খানের সাফল্য কামনা করেন। ##